সংগৃহীত ছবি
রাজনীতি

নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : নির্বাচন থেমে থাকবে না

বুধবার (১৮ অক্টোবর) ভোর থেকেই মঞ্চ নির্মাণের কার্যক্রম শুরু হয়। তখন থেকেই দলীয় কার্যালয়ের দিকে আসা শুরু করেন নেতাকর্মীরা। ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে নয়াপল্টনে জড়ো হয়েছেন।

বিএনপির দপ্তরে সংযুক্ত দলটির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : দেশে পরিবর্তনের নতুন সূর্য উঠবে

জানা যায়, নয়াপল্টনের জনসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি বিএনপির। এ জনসমাবেশকেও ঐতিহাসিক করতে চায় দলটি। সেজন্য ঢাকা মহানগরসহ আশপাশের জেলা থেকেও বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মীদের অংশ নিতে বলা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক জানান, ঢাকাসহ সারা দেশে দুর্গাপূজার পর আন্দোলন কর্মসূচি আসছে। সেই কর্মসূচি বাস্তবায়নে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুন : একচুলও সরবে না সরকার

এবারের কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিও থাকবে। মানুষ এখন আর ভয়ে ঘরে বসে থাকবে না, বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ সরকারের প্রতি চরম ক্ষুব্ধ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা