সংগৃহীত
রাজনীতি

বিএনপি আপস করে ক্ষমতায় যেতে চায় না

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপস করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন: আ.লীগ নেতার ঘরে অগ্নিসংযোগ

শুক্রবার (২০ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দল আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল জানান, সরকারকে দেশ বাঁচাতে হটাতে হবে। বিএনপি আপস করে ক্ষমতায় যেতে চায় না। দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়।

সরকারকে সরাতে না পারলে স্বাধীনতার অস্তিত্ব থাকবে না মন্তব্য করে তিনি জানান, সরকারকে সরাতে হলে শুধু বিএনপির দিকে তাকিয়ে থাকলে হবে না। সবাইকে রাস্তায় বেরিয়ে আসতে হবে।

আরও পড়ুন: অনেকে দেশ ছেড়ে পালাচ্ছে

ঐ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, এখন আর ১ মাসও সময় নেই। কয়েকটা দিন আছে। বুকের মধ্যে সাহস নিয়ে রাস্তায় নামতে হবে।

বিএনপি মহাসচিব জানায়, এখন তারা (আওয়ামী লীগ) একটা নতুন কথা চালু করেছে। বিএনপি নাকি সন্ত্রাসী দল। বিএনপি নয় বরং আওয়ামী লীগ সন্ত্রাসের বাবা। গোটা দেশকে সরকারই সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।

সরকার দেশকে লুটের রাজত্বে পরিণত করেছে। তিনি আরও মন্তব্য করেন বলেন সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা