ছবি-সংগৃহীত
রাজনীতি

ঝিনাইদহ যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি: বিএনপির নেতাকর্মীরা রোডমার্চ সফল করতে ঝিনাইদহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

আরও পড়ুন: শরীয়তপুরে বিএনপির মৌন মিছিল

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে কয়েক শতাধিক নেতাকর্মী কালীগঞ্জ উপজেলা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে বাস, ট্রাক, সিএনজি, লেগুনা ও মোটরসাইকেলে যাত্রা শুরু করেন।

আশরাফুল ইসলাম নামে এক বিএনপির কর্মী জানান, বিএনপির বিভাগীয় রোডমার্চ সফল করার জন্য আমরা যে যেভাবে পারছি ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিয়েছি। উৎসবমুখর পরিবেশে আমরা এ সমাবেশ সফল করতে পারব বলে আশা করছি।

সফিউল আলম নামে আরেক কর্মী বলেন, কালীগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীরা ঝিনাইদহের বাস টার্মিনালে সমাবেশে অংশগ্রহণ করবেন। ঝিনাইদহের সব উপজেলা থেকে নেতাকর্মীরা আসবেন। সকাল ১০টায় রোডমার্চ শুরু হবে।

আরও পড়ুন: আজ বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, বিভাগীয় রোডমার্চ ও সমাবেশ সফল করার জন্য আমরা সব রকমের প্রস্তুতি নিয়েছি। সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। যথা সময়ে সমাবেশ শুরু হবে। আমাদের কোনো সংশয় নেই সমাবেশকে ঘিরে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির খুলনা বিভাগীয় রোড মার্চ ঝিনাইদহ থেকে শুরু হবে। মাগুরা, যশোর জেলার ১৬০ কিলোমিটার সড়ক ঘুরে শেষ হবে খুলনা নগরীর জিয়া হল চত্বরে।

সেখানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি সমাবেশকে ঘিরে অতীতের সবচেয়ে বড় জমায়েতের রূপ দেওয়ার চেষ্টা করছে। সকাল ১০টায় ঝিনাইদহে রোড মার্চের উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আরও পড়ুন: সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির

বিকেলে মাগুরা ও যশোর হয়ে রোড মার্চ খুলনায় পৌঁছাবে। ৪ টি পথ সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। খুলনার শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হবে রোড মার্চের সমাপনী সমাবেশ।
এ সমাবেশে বাগেরহাট ও সাতক্ষীরার নেতাকর্মীরাও যোগ দেবেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা