ছবি-সংগৃহীত
রাজনীতি

সরকার দেশের রাজনীতি নষ্ট করছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনাদের মনে থাকার কথা ১৯৭৫ সালের আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তখন শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একদলীয় রাষ্ট্রব্যবস্থা ও বাকশাল প্রতিষ্ঠা করেছেন। মানুষের কথা বলার অধিকার বন্ধ করেছেন। দেশের সব পত্রিকা বন্ধ করে দিয়েছেন। এবার আর সেই সুযোগ নেই।

আরও পড়ুন: পণ্যের দাম কমাতে সমাবেশ সিপিবির

সোমবার (২৫ সেপ্টেম্বর) তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন।

মহাসচিব বলেন, বর্তমান সরকার বিভিন্ন কায়দা করে তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করেছে। তবে এ তত্ত্বাবধায়ক সরকার এক সময় আওয়ামী লীগের দাবি ছিল। এ আইন তারাই তৈরি করেছে। তারা আজ ক্ষমতায় থাকার জন্য জোর করেই এ আইন বাতিল করেছে।

তিনি আরও বলেন, এ সমাবেশ শুধু আজকেই না। গত এক বছর থেকে সারাদেশে সভা-সমাবেশ করে আসছি। আমাদের ২০ জন নেতাকর্মী তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। এ ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে আমাদের অসংখ্যা নেতাকর্মীকে গুম করেছে। গ্রেফতার, গুম, খুন করে আন্দোলন দমিয়ে রাখা যাচ্ছে না।

আরও পড়ুন: পর্যবেক্ষক না এলেও নির্বাচন হবে

আগামী নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ৩ টি নির্বাচনে আওয়ামী লীগ কারচুপি করেছে। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু না হলে দেশের জনগণ ও আন্তর্জাতিক মহল মেনে নেবে না।

এ সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সালাউদ্দীন টুকু প্রমুখ।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডে...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা