ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপির কোনো দাবি মানা হবে না

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি মেনে নেওয়া হবে না, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মন চাইলে নির্বাচনে আসবেন না হয় যা মন চায় তা করেন।

আরও পড়ুন : অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা হবে

শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ বছর পৃথিবীর ২২টি দেশে নির্বাচন হচ্ছে। কোথাও কোনও প্রশ্নের সম্মুখীন হচ্ছে না। শুধু বাংলাদেশের নির্বাচন নিয়েই বিদেশিরা অভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে। কী অপরাধ গণতন্ত্রের, কী অপরাধ উন্নয়নের। গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। পৃথিবীর কোনও দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না, শুধুমাত্র বাংলাদেশেই পান থেকে চুন খসলেই ভিসা নীতির কথা বলে। বিএনপি এটার সুবিধা নেওয়ার চেষ্টা করে। দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না।’

তিনি বলেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সেখানে বিএনপি কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে।

আরও পড়ুন : খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তরর্জালা। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে। বিএনপি জানে নির্বাচনে তাদের কী দশা হবে।

তিনি বলেন, পরাজয়ের ভয়ে বিএনপির এক দফা। তারা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। তারা আগুন নিয়ে খেলা করতে এলে, সেই হাত পুড়িয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : অগ্নি সন্ত্রাসীদের মানুষ চিনে ফেলেছে

ওবায়দুল কাদের আরো বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে এ দেশের ৭০% ভাগ ভোট মানুষ শেখ হাসিনাকে দিবে। যেকোনো সংকট কিংবা সমস্যায় শেখ হাসিনার প্রতি আস্থা রাখার প্রতি সারাদেশের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি খালেদা জিয়ার জন্ম বার্ষিক ৬ বার হয় কী করে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট কীভাবে তার জন্মদিন হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা