রাজনীতি
নেত্রকোনা-৪

উপ-নির্বাচনে নৌকার প্রার্থী সাজ্জাদুল

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব ও দলের তথ্য এবং আওয়ামী লীগের গবেষণা উপ-কমিটির সদস্য সাজ্জাদুল হাসান।

আরও পড়ুন : পোল্যান্ডকে পুতিনের কড়া হুঁশিয়ারি

শুক্রবার (২১ জুলাই) রাতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয় বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগের পার্লামেন্টারিয়ান মনোনয়ন বোর্ডের সভা হয়েছে। মনোনয়ন বোর্ডের অধিকাংশ সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিতে সাবেক সচিব, বর্তমানে আমাদের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়েও সচিব হিসেবে কাজ করেছেন সাজ্জাদুল হাসান, তাকে নেত্রকোণা-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

আরও পড়ুন : মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬

এর আগে গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদীয় ও আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, সাজ্জাদুল হাসানের প্রয়াত পিতা আখলাকুল হোসাইন আহমেদ বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু তার বাবাকে মোহনগঞ্জ ও বারহাট্টা নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন দিয়েছিলেন এবং প্রাদেশিক পরিষদের সদস্য হয়েছিলেন। সাজ্জাদুল হাসানের বড় ভাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

আরও পড়ুন : বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার

গত ১১ জুলাই মারা যান নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন। ১৫ জুলাই শূন্যঘোষিত আসনটিতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ১৬ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬-২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা