ছবি-সংগৃহীত
রাজনীতি

নুর ও রাশেদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলটির একাংশের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন ভবনের মালিক মশিউর জামান।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর পদত্যাগ মানে সংবিধান লঙ্ঘন

শুক্রবার (২১ জুলাই) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া।

তিনি বলেন, গতকাল রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এর মধ্যে নুর ও রাশেদের নামও রয়েছে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭৫ থেকে ৮০ জনকে।

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে দলটির সভাপতি নুরুল হক (নুর) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনের কলাপসিবল গেট ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের বের করে দেয়। সন্ধ্যার পর ভবনের মালিক ভবনটিতে পুনরায় নতুন গেট স্থাপন করে তালা লাগিয়ে দেন।

আরও পড়ুন : রেজাপন্থি অংশের সদস্যসচিব ফারুক

পল্টন থানার ওসি সালাহ উদ্দিন মিয়া জানান, মালিকপক্ষ ভাড়া আর দেবে না, সেজন্য তারা অফিস তালা দিয়েছেন। নতুন কলাপসিবল গেট লাগানো হয়েছে। কিন্তু সেটি জোর করে, ভেঙে প্রবেশ করার চেষ্টা করেন নুর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি করেই নুরসহ লোকজন গেট ভেঙে কার্যালয় প্রবেশ করে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা