সমাবেশ
রাজনীতি

নোয়াখালীতে বিএনপির পদযাত্রা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে মেহনতী মানুষের পদযাত্রায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মীনি হাসনা জসিম উদদীন মওদুদের অনুসারীরা। বিকেল সাড়ে ৩টার দিকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে পদযাত্রা সমাবেশের কার্যক্রম শুরু করা হয়।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ৪০ সেমি ওপরে

শুক্রবার (১৪ জুলাই) দুপুর ৩টার দিকে নোয়াখালীর জজকোর্ট সড়কের সামনে থেকে বিশাল শোডাউন নিয়ে নেতাকর্মীরা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামে পদযাত্রা সভাস্থলে যায়।

পদযাত্রা মঞ্চে উপস্থিত রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক,বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমূখ।

আরও পড়ুন : জিতেও প্রধানমন্ত্রী হতে পারলেন না

এর আগে পদযাত্রায় অংশ নিতে জেলা শহর মাইজদীর জজকোর্ট সড়কে জড়ো হন কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের হাসনা মওদুদ অনুসারী নেতাকর্মীরা। এদিকে বিএনপির পদযাত্রা ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল বলেন, মেহনতী মানুষের পদযাত্রাকে ঘিরে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। দুই হাজার নেতাকর্মী নিয়ে পদযাত্রায় যোগ দিতে জজকোর্ট সড়কে জড়ো হয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চাই।

আরও পড়ুন : সার্কের মহাসচিব গোলাম সারওয়ার

এ সময় আরও উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম চেয়ারম্যান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার রহমান পাবেল, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল, কবিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক এরশাদ হোসেন, কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জহির উদ্দিন প্রমূখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা