ছবি : সংগৃহিত
রাজনীতি

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার প্রায় ৭ মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে।

আরও পড়ুন: সংসদ বিলুপ্তের দাবি দুরভিসন্ধিমূলক

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত বছর ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

কমিটিতে ৭১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। এর আগে ৬১ জন থাকলেও এবার কমিটির আকার অপরিবর্তিত রেখে ১০ জন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক ১১ জন রয়েছেন।

আরও পড়ুন: বিএনপির সাথে কানাডার রাষ্ট্রদূতের বৈঠক

কমিটিতে ১ নং সহ-সভাপতি মনোনীত হয়েছেন রাকিবুল হাসান রাকিব, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ হীল বারী এবং ১ নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিকা বিনতে হোসাইন।

এছাড়াও পূর্ব-সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে আটটি সম্পাদকীয় পদ বাড়ানো হয়েছে।

>> ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি

নতুন পদগুলোতে যারা দায়িত্ব পেয়েছেন

আরও পড়ুন: বিএনপির সাথে কানাডার রাষ্ট্রদূতের বৈঠক

অটিজম বিষয়ক সম্পাদক সৌরভ ঘোষ, মানবাধিকার বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিভ সিরাজী, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক নোশিন শার্মিলী, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক রাইসা নাসের, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক শাহ আদন উজ্জামান, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন সাগর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা