রাজনীতি

জনগণ ষড়যন্ত্র প্রতিরোধ করবে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জনগণ বিএনপির মিথ্যাচার প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীতে জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল অপপ্রচার ও ষড়যন্ত্র প্রতিরোধ করবে।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমায়, দিশেহারা মানুষ

শুক্রবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি সাজানো ও সম্পূর্ণ মিথ্যা ঘটনার বর্ণনা দিয়ে বিদেশি প্রভুদের কাছে তথাকথিত জুলুম-অত্যাচারের কাল্পনিক অভিযোগ উপস্থাপন করছে।

আরও পড়ুন : মেক্সিকোতে তাপপ্রবাহে শতাধিক মৃত্যু

তিনি বলেন, ক্ষমতা দখলে উন্মত্ত হয়ে বিএনপি নেতারা স্যোশাল মিডিয়ায় বিভিন্ন ধরণের বিদ্বেষমূলক, বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অনুরূপভাবে তারা বিদেশি প্রভুদের কাছেও কাল্পনিক অভিযোগ উপস্থাপন করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতা দখল করতে এতটাই মরিয়া যে, তারা দেশের কিংবা দেশের জনগণের কোনো প্রকার কল্যাণ চিন্তা করতে পারে না।

আরও পড়ুন : জুলাইয়ে ঢাকা-দিল্লি ফ্লাইট শুরু

তিনি বলেন, দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছে। দুর্ভোগ-দুর্যোগ ছাড়া সাধারণ মানুষ ঈদ উদযাপন করায় বিএনপি নেতাদের মন খারাপ।

ওবায়দুল কাদের আরও বলেন, দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয়। জনগণ আনন্দে থাকুক নিরাপদে থাকুক বিএনপি সেটা চায় না। জনগণ কষ্টে থাকুক সেটাই তাদের বাসনা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা