ছবি : সংগৃহিত
রাজনীতি

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন।

আরও পড়ুন: জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে

মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

ড. খন্দকার মোশাররফের সেখানে পৌঁছে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

সিঙ্গাপুর যাত্রাকালে ড. খন্দকার মোশাররফ হোসেনের সফরসঙ্গী হিসেবে আছেন সহধর্মিনী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন।

আরও পড়ুন: ষড়যন্ত্র করে পতন করা যাবে না

সংবাদ মাধ্যমকে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

এদিকে তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু রোগমুক্তি এবং দ্রুত সুস্থতার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন: একতারা পেয়েছেন হিরো আলম

প্রসঙ্গত, গত ১৬ জুন গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ। তিনি সেখানে প্রায় আট দিন চিকিৎসাগ্রহণ শেষে গত ২৪ জুন বাসায় ফেরেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা