রাজনীতি

ঈদযাত্রা ‘নির্বিঘ্ন’ হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : ঈদগাহে ব্যাগ না আনার অনুরোধ

বুধবার (২৮ জুন) সকালে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে। তবে ঈদযাত্রায় অনেকে কষ্টের শিকার হয়েছেন। যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী।

আরও পড়ুন : বৃষ্টিতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা

একইসঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে বলে মন্ত্রী দাবি করলেও বাস্তব চিত্র অনেকটা ভিন্ন। গতকাল ও আজ বুধবার (২৮ জুন) ঈদযাত্রায় বিভিন্ন স্থানে সীমাহীন কষ্টের শিকার হয়েছেন ঘরমুখো মানুষেরা। উত্তরের পথের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে আছেন। ঢাকা থেকে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পুরোটাজুড়ে থেমে থেমে যানজটের ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা