ছবি: সংগৃহীত
রাজনীতি

মার্কেট পাহারায় থাকবে আ. লীগের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের কালো ছায়ার আশঙ্কা করছে আওয়ামী লীগ। দেশের মার্কেটগুলোতে পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে ৪ নারীর মৃত্যু

আজ (বুধবার) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একটি যৌথ সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র, সংবিধান ও দেশের স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনা আপসহীন। স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে অশুভ শক্তি কাজ করছে।

আরও পড়ুন : টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

নির্বাচনকে কেন্দ্র করে অপতৎপরতা শুরু হয়েছে। পরপর কয়েক জায়গায় আগুন লাগার ঘটনা তো অগ্নিসন্ত্রাসের মতোই। মার্কেটে কী আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷

ওবায়দুল কাদের বলেন, ১৩, ১৪, ১৫ সালের মতো পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। দেশব্যাপী বিক্ষোভ, পদযাত্রা, মানববন্ধনে জনসমর্থন আদায় করতে পারেনি বিএনপি। জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি৷

আরও পড়ুন : মোটরসাইকেল চলবে পদ্মা সেতুতে

তিনি বলেন, আমেরিকার সাথে বন্ধুত্বের সম্পর্কে কোনো সমস্যা নেই। কারও ফরমায়েসী গণতন্ত্র বাংলাদেশে চলবে না। সংবিধান মাফিক হবে সবকিছু।

অসাম্প্রদায়িক শক্তির ঐক্য চাই দেশব্যাপী। বিএনপি চায় দেশে অস্বাভাবিক সরকার আসুক। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা শেখ হাসিনাকে হঠানোর জন্য উঠে-পড়ে লেগেছে।

আরও পড়ুন : জার্মানিতে ছুরি হামলায় আহত অন্তত ৪

সেতুমন্ত্রী বলেন, ইইউ, মার্কিন রাষ্ট্রদূতসহ সবাইকে জানানো হয়েছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। নির্বাচন হবে সংবিধান মাফিক, পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন৷ সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না।

অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ২০০৬ এর মত অস্বাভাবিক সরকার আনতে চাচ্ছে বিএনপি, যা কোনো অবস্থাতেই মেনে নেয়া হবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা