বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

আর সহ্য করা হবে না

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন দিয়েছে।

আরও পড়ুন: ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদল এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, কিছু হলেই বলে দেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে। অথচ সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরাও তাই বলেছেন। এ অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের।

আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সারসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকার নিজেই আগুন লাগাচ্ছে। অথচ বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

আরও পড়ুন: সোনাহাট স্থলবন্দর ৯ দিন বন্ধ

বিএনপি মহাসচিব বলেন, এখনো সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সারের দাম বাড়ানোর মধ্যে দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে। শুধু আইএমএফের শর্তপূরণে এটা করা হয়েছে। কৃষকদের গলা চেপে ধরার জন্য সারের এমন মূল্যবৃদ্ধি।

সরকার কৃষকের কথা চিন্তা না করে নিজেদের লোকের স্বার্থ দেখছে সরকার উল্লেখ করে ফখরুল বলেন, উন্নয়ন কোথায়? সাধারণ মানুষ খেতে পারছে না। সরকার দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ সরকার গণবিরোধী। আর সহ্য করা হবে না, সরকারকে সরাতে হবে। সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের ক্ষতি হবে।

আরও পড়ুন: ২০ এপ্রিল অধস্তন আদালতও ছুটি

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এ আন্দোলন করছে। কোনো গ্রেফতার, মামলা দিয়ে এবার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে নির্বাচন দিতে হবে।

কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু, কৃষকদল নেতা এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা