ছবি: সংগৃহীত
রাজনীতি

মার্কিন রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বারিধারায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন : বিহারে বিষাক্ত মদ পানে নিহত ২০

রোববার (১৬ এপ্রিল) রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে রোববার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত তার বাসভবনে একটি বৈঠক হয়।

আরও পড়ুন : পাকিস্তানের ধর্মমন্ত্রী নিহত

এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকের আলোচনার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কূটনীতিকদের সাথে আলাপের বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

আরও পড়ুন : প্রচণ্ড তাপে পুড়ছে দিল্লি-লাহোর

এ বিষয়ে তিনি দলের বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে কথা বলার পরামর্শ দেন। পরে আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফোন করলে বৈঠকের বিষয়ে তিনিও কোন মন্তব্য করতে রাজি হননি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা বৈঠকের বিষয়ে বাইরে কোনও আলাপ করছি না। দুঃখিত, এর ফলে কোনও কথা বলতে পারছি না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা