ছবি : সংগৃহিত
রাজনীতি

জনগণের মাঝে বিএনপির ভিত্তি নেই

সান নিউজ ডেস্ক : জনগণের মাঝে বিএনপির ভিত্তি নেই জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জনগণের সম্পৃক্ততা নেই বলে বিএনপির আন্দোলন আগের মতো এবারও কোনো কাজে আসবে না।

আরও পড়ুন : ঢাবি ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে এসব কথা বলেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, আমাদের সংবিধানে নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আন্দোলনের নামে বিএনপি ২০১৫ সালের মতো তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা করছে।

আরও পড়ুন : বিএনপি আতঙ্ক ছড়ায়

ড. আব্দুর রাজ্জাক বলেন, উন্নয়নর ধারা অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে। কাজেই আগামী দিনেও শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিবে।

তিনি বলেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই, তাদের কথায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে না, সরকারের পতন হবে না। বর্তমান সরকার কন্টিনিউ করবে।

কৃষিমন্ত্রী বলেন, রমজানের বিষয়ে বলেন, সামনে রোজার মাস আসছে। সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোন সংকট হবে না।

আরও পড়ুন : স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হোক

ড. আব্দুর রাজ্জাক ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক উন্নত হয়েছে। তবে সব মানুষের জীবনকে উন্নত করতে হলে দেশটিকে আরো উন্নত করতে হবে।

মন্ত্রী এসময় বলেন, অবৈধভাবে ধনসম্পদ উপার্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত নয়। কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন সেটি ভেবে দেখতে হবে। অন্যের প্রয়োজন ও জীবনযাত্রার দিকেও খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন : যেদিকে তাকানো হয়, উন্নয়ন আর উন্নয়ন

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের সভাপতি গোলাম সামদানি, প্রাক্তন শিক্ষার্থী স্কয়ার হাসপাতালের পরিচালক সানোয়ার হোসেন, আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল করিম, প্রকৌশলী আজিজুর রহমান, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

৭৫ বছরের পুরনো বিদ্যালয়টির দুই হাজারেরও বেশী নবীন-প্রবীণ শিক্ষার্থী পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা