প্রতিকি ছবি
রাজনীতি

যেদিকে তাকানো হয়, উন্নয়ন আর উন্নয়ন

সান নিউজ ডেস্ক : বিএনপি পদযাত্রার নামে যতই অপচেষ্টা করুক না কেন, নির্বাচন ছাড়া কোনো উপায় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৪ বছর আগের ঢাকা আর আজকের ঢাকা কিংবা পুরো বাংলাদেশের দিকে তাকান, কতটা পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, তা দৃশ্যমান। যেদিকে তাকানো হয়, উন্নয়ন আর উন্নয়ন।

আরও পড়ুন: তাজিকিস্তানে তুষারধসে নিহত ১৭

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে মকবুল হোসেন কলেজ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ পালিয়ে যাবে না, পালিয়েছে তারেক রহমান। আওয়ামী লীগের শেকড় এ দেশের মানুষের অন্তরে অন্তরে। আওয়ামী লীগ থাকবে, আপনারা পালিয়েছেন, ভবিষ্যতেও পালাবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলনের নদীতে জোয়ার নেই। গণজোয়ারও আসে না। তারা (বিএনপি) স্লো মোশনে পদযাত্রা করছেন। শর্টমার্চ থেকে লংমার্চে যাচ্ছেন, সবই ভুয়া। বিএনপির আন্দোলনের খেলা শেষ।’

বিশ্বসংকটেও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ওপর নির্ভর করে। বর্তমান সরকারের উন্নয়নে তারা খুশি। মন খারাপ শুধু বিএনপির। সরকারের সফলতার অন্যতম বঙ্গবন্ধু স্যাটেলাইট, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, পায়রা সমুদ্রবন্দর, রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র, রামপালের কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র। একদিনে ১০০ সেতুর উদ্বোধন কেবল শেখ হাসিনা সরকারের দ্বারাই সম্ভব।’

আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা কমানোর পরিকল্পনা

সরকার বেশি দামে জ্বালানি কিনে ভর্তুকি দিয়ে দেশ চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার পরিবার সাধারণ জীবনযাপন করেন। নিজের ভাগ্য নয়, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে শেখ হাসিনার সরকার। অথচ তারেক জিয়া লুটপাট ও সন্ত্রাসের সর্বোচ্চ অবস্থানে থাকা ব্যক্তি। লুটপাটের রাজা তারেক, হাওয়া ভবনকে খাওয়া ভবন বানিয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জন্য হাজারও তদবির করে ব্যর্থ হচ্ছে বিএনপি। বিদেশিদের সঙ্গে লবিং করেও ব্যর্থ। একের পর এক বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে এসেছেন এবং সরকারের সঙ্গে মতবিনিময় করেছেন। কিন্তু তারা বিএনপির সঙ্গে কোনো বৈঠক করেননি। বিএনপি বন্ধুহীন হয়ে পড়েছে। ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখা আর জানালা দিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করা ছাড়া তাদের কোনো উপায় নেই।’

বিএনপি গণতন্ত্রের বিষফোঁড়া মন্তব্য করে কাদের বলেন, ‘তাদের কাছে গণতন্ত্র নিরাপদ নয়, দেশ ও জনগণও নিরাপদ নয়। বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। জনগণকে সাবধান ও সতর্ক থাকতে হবে। শেখ হাসিনার সরকার এ দেশের নারীদের সম্মানিত করেছেন। নারীদের কর্মক্ষেত্রে ব্যাপকতা দিয়েছে সরকার। মায়েদের সম্মানিত করেছে আওয়ামী লীগ সরকার।’

আরও পড়ুন: সত্য বললে দেশের উপকার হবে

নিজ দলের নেতাকর্মীদের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কিছু কিছু মানুষ দলের নাম ভাঙিয়ে অপকর্ম করছেন। তাদের অপকর্ম বন্ধ করতে হবে, সংশোধন হতে হবে। না হলে নির্বাচনে এটার ফল ভোগ করতে হবে।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র গণতন্ত্র সম্মেলনে কাকে দাওয়াত দিলো বা না দিলো, তা শেখ হাসিনা সরকারের কোনো মাথাব্যথা নেই। এ দেশের গণতন্ত্র ঠিক আছে কি না, সেটা হচ্ছে বর্তমান সরকারের ভাবনা ও ভূমিকা।

আরও পড়ুন: হোটেল থেকে মা-ছেলের লাশ উদ্ধার

শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

প্রাকৃতিক দুর্যোগে সরকারের পদক্ষেপ

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পা...

যৌন অসদাচরণের অভিযোগে বরখাস্ত আইসিসির প্রধান করিম খান

যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আ...

বদলে আরও ভয়ংকর ডেঙ্গু উপসর্গ

বর্ষা শেষ হওয়ার আগেই এবার প্রকোপ বেড়েছে ডেঙ্গু রোগ...

শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত ধর্মবিশ্বাসীরা কখনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা