সারাদেশ

ভোলায় ৭৮ চেয়ারম্যানকে সন্মাননা প্রদান

ভোলা (প্রতিনিধি) : ভোলায় জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত ২০২২ সালে সরকারি আইন সহায়তা কার্যক্রমে অনন্য অবদানের জন্য উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ৭৮ চেয়ারম্যানবৃন্দের সংবর্ধনা প্রদান

বুধবার (২৯ মার্চ) চেয়ারম্যানবৃন্দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভিডিও বার্তায় তোফায়েল আহমেদ এমপি বক্তব্যে রাখেন।

সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেন, গরীব, দরিদ্র মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এসেই উদ্যোগ নেন। আমি তখন শিল্প ও বানিজ্যমন্ত্রী ছিলাম। ২য়বার ক্ষমতায় এসে এই বিষয়টিকে তিনি আরো সম্প্রসারণ করে এ সংক্রান্ত বিধি প্রণয়ন করে বিপুল সংখ্যাক মানুষকে এই আইনী সেবার আওতায় এনেছেন। বর্তমানে টাকার অভাবে কোন মানুষ বিচার থেকে বঞ্চিত হয় না। সরকারিভাবেই তিনি এই সহায়তা পেয়ে থাকেন। তিনি এই কার্যক্রমের উত্তোরাত্তোর সাফল্য কামনা করেন।

আরও পড়ুন : ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে পূণ্যার্থীদের ঢল

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভোলার জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সম্মানিত চেয়ারম্যান মোঃ মহসিনুল হক বলেন, আমরা আমাদের বাংলাদেশের অস্থিত্ব রক্ষা করতে চাই। আমরা এই দেশটাকে ভিষণভাবে ভালোবাসি, আমরা এই দেশটাকে কখনো ছেড়ে যাবো না। এই দেশটা উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে গেছে। এই উন্নয়নের ট্রেন যাত্রা চলমান রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রুপকল্প ২০৪১ সালের যে বাংলাদেশের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন হলে আমাদের আগামী প্রজন্ম সুখে-শান্তিতে থাকতে পারবে।

এসময় তিনি আরো বলেন, চেয়ারম্যানরা আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছেন। যে কারনে দেশে ৩৫ লাখ এর বেশি মামলা বাড়তে পারেনি। মামলা না বাড়ায় ভোলায় ২২ লক্ষ মানুষের বসবাস। এখানে লক্ষাধিক মামলা হতো। ভোলার গ্রাম আদালতের মাধ্যমে এখানে অনেক মামলা চেয়ারম্যানরা নিষ্পত্তি করে দেন। তাই আমাদের বিচারিক কার্যক্রমকে সহজ করে দিয়েছেন চেয়ারম্যানরা।

ভোলার ৭০ ইউনিয়নের ৭০জন ইউপি চেয়ারম্যান এবং ৭জন উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধিত করার মধ্যে দিয়ে ভোলায় জেলা লিগ্যাল এই কমিটির কার্যক্রম অনন্য মাত্রায় পৌঁছালো। বাংলাদেশে এই প্রথম কোন জেলায় এই ধরনের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছে। সংবর্ধিত অতিথিদেরকে জেলা লিগ্যাল এই কমিটির পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট, পবিত্র কোরআন শরীফ এবং জেলা লিগ্যাল এই কমিটি কর্তৃক প্রকাশিত ‘সেবার ডাক’ গ্রন্থ তুলে দেওয়া হয়।

আরও পড়ুন : বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের বিজ্ঞ বিচারক নুরুল আলম মোঃ নিপু, ভোলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, ভোলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, জিপি এডভোকেট নুরুল আমিন নুরনবী, পিপি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইফতারুল হাসান শরীফ, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনঞ্জুরুল আলম খান, ভোলার বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, চরকুররী মুকরির ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সাব্বির মো: খলিদ।

জেলা ও দায়রা জজ সভাপতির বক্তব্যে বলেন, ভোলার ইউপি চেয়ারম্যানগণ তাদের নিজেদের গ্রাম্য আদালতে সুন্দরভাবে বিচার করায় বেশীরভাগ মানুষ উপকৃত হচ্ছে। তাতে ২২ লক্ষ্যের জনসংখ্যার ভোলা জেলায় বিচার বিভাগে মামলার জট বাড়ছে না।

আরও পড়ুন : পানিতে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

উল্লেখ্য, গত ১ বছরে ভোলায় লিগ্যাল এইড এর মাধ্যমে ৪ হাজার ৪শত ৯৮জন বিচারপ্রার্থী আইনী সহায়তা পেয়েছেন। আগামী দিনে আরো ব্যাপকভাবে এই কার্যক্রকে সম্প্রসারণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অনুষ্ঠানে সংবর্ধিত উপজেলা ও ইউপি চেয়ারম্যানগণ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা