রাজনীতি

বিএনপি আতঙ্ক ছড়ায়

সান নিউজ ডেস্ক : বিএনপি আন্দোলনের নামে আতঙ্ক ছড়ায় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা যখনই আন্দোলন করে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে। আমরা এসব কারণে জনগণকে পাহারা দেই।

আরও পড়ুন : পাকিস্তানে বন্দুক হামলায় নিহত ৯

শনিবার (১৮ ফেব্রুয়ারি) গাজীপুরে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির পদযাত্রায় বাধা দেওয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন : প্রাণহানির সংখ্যা ছাড়াল ৪৫ হাজার

এ সময় তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায় আছে। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব।’

ওবায়দুল কাদের বলেন, আমাদের এখানকার অভিজ্ঞতা সুখকর না। এই সরকার যতদিন ক্ষমতায় আছে, অভিনয় শিল্পীদের কোনো কালো আইন নিয়ন্ত্রণ করতে পারবে না।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা