রাজনীতি

ইশরাকের গাড়িবহরে হামলা (ভিডিও)

সান নিউজ ডেস্ক: বরিশালের সমাবেশে যাওয়ার পথে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গত নির্বাচনে মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: হত্যা পরিকল্পনার পেছনে সরকার জড়িত

এতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অক্ষত থাকলেও ভাঙচুর করা হয় তার পেছনে থাকা বেশ কয়েকটি গাড়ি। এ সময় সেইসব গাড়িতে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) সকালে বরিশাল বিএনপির সমাবেশের উদ্দেশ্যে ঢাকা থেকে একটি গাড়ি বহর নিয়ে রওয়ানা হন। ভোরে রওয়ানা হয়ে পথে পথে ব্যাপক বাধার শিকার হয় তার গাড়ি বহর। একসময় গাড়িবহরটি বরিশালের কাছেকাছি গৌরনদীর মাহিলারা বাজারে পৌঁছালে সেখানে হামলা করে দুবৃত্তরা।

আরও পড়ুন: ফরিদপুরে ভোটগ্রহণ শুরু

গাড়িবহরে হামলায় আহতরা হলেন, ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন ভূঁইয়া ও রকি, ৩৮নং ওয়ার্ড বিএনপি নেতা কর্মী মো. রাসেল, মো. বাবুল ও খোকন। ৪০নং ওয়ার্ড বিএনপি নেতা ইমরান, ৪২নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রকি ও আল আমিন প্রমুখ।

গাড়িবহরে হামলার বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আমাদের সমাবেশগুলোতে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ সরকারের মধ্যে ভীতি তৈরি করেছে। গণজোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে পথে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে বাধার সৃষ্টি করছে, কাপুরুষের মতো রাতের আধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চারের অপচেষ্টা করছে।

আরও পড়ুন: এবার শীর্ষে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রে

তিনি আরও বলেন, আমরা দমে যাওয়ারর পাত্র নই। সব বাধা মোকাবিলা করে ঠিকই সমাবেশস্থলে এগিয়ে যাচ্ছি। যত হামলাই করুক না কেন, কোনো বাধাই এবার বিএনপি নেতাকর্মীদের দমাতে পারবে না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা