প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে জেলে পাঠাতে চান : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে জেলে পাঠাতে চান

সান নিউজ ডেস্ক : সরকার প্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : আ’লীগের নেতারা কেউ পালায় না

শুক্রবার (৪ নভেম্বর) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ নভেম্বর) সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারো জেলে পাঠানো হবে।'

শেখ হাসিনার এই বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, 'তার (প্রধানমন্ত্রী) এই উক্তি থেকেই প্রমাণিত হয়েছে তারা কতটা প্রতিহংসাপরায়ণ। তারা যে গণতন্ত্র্রে বিশ্বাস করে না, বিচার ব্যবস্থার স্বাধীনতায় বিশ্বাস করে না। রাজনৈতিক প্রতিহংসার কারণেই এ ধরনের উক্তি করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : বাড়াবাড়ি করলে খালেদাকে জেলে পাঠাবো

মির্জা ফখরুল আরও বলেন, এমন সময় কথাটা বলেছেন, যখন দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু হয়েছে। যখন দেশের মানুষ তাদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আরও বলেন, দেশ যখন নানা সঙ্কটে, সেই সময় তার (প্রধানমন্ত্রী) এ ধরনের হুমকি, তিনি যদি মনে করে থাকেন, গণতন্ত্রের আন্দোলনকে ব্যাহত করবে বা দমন করবে, তাহলে তিনি সঠিক জায়গায় বাস করছেন না।

আরও পড়ুন : সেই ছাত্রলীগ নেত্রী বহিষ্কার

কারণ জনগণের যে আন্দোলন শুরু হয়েছে, তা আর দমানো সম্ভব হবে না। মানুষ অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে। এখানে হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না।

তিনি বলেন, ‘বাড়াবাড়ি করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। বাড়াবাড়ি তো করছে রাষ্ট্র, বাড়াবাড়ি করছে আওয়ামী লীগের সরকার। তারাই আজকে রাষ্ট্র্রীয় সন্ত্রাস সৃষ্টি করে গণতন্ত্র্রকে ধ্বংস করেছে।

আরও পড়ুন : চার ছাত্রদল নেতা গ্রেফতার

তিনি আরও বলেন, তারা আজকে বাড়াবাড়ির মাধ্যমে, তাদের আওয়ামী সন্ত্রাসীদের ব্যবহার করে আমদের সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকারে বাধা সৃষ্টি করছে।

বাড়াবাড়ি বলতে উনি (প্রধানমন্ত্রী) কি বুঝাতে চেয়েছেন, তিনি উত্তর দেবেন। আমরা এগুলো অনেক দেখেছি, আর কোনো ফাঁদে পা দিতে চাই না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সেজন্য এ-ই সরকারকে সরাতে হবে। দেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। এখান থেকে বাঁচতে হলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় জানাতে হবে।

আরও পড়ুন : দাবির বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের

জনগণ এবার যেকোনো ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমি বিশ্বাস করি এখানে গণঅভূত্থান সৃষ্টির মধ্য দিয়ে তাদের (সরকার) সরে যেতে হবে।

যেকারণে আমরা অনেকবার বলেছি- এখনো সময় আছে, নিরাপদে সরে যান। তা না হলে পালাবার পথে খুজে পাওয়া যাবে না বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা