আ’লীগকে হারানোর ক্ষমতা কারও নেই
রাজনীতি

আ’লীগকে হারানোর ক্ষমতা কারও নেই

জেলা প্রতিনিধি, পাবনা : অগ্নি-সন্ত্রাস, মাদক ও অপরাজনীতিকে রুখে দিতে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত রাখতে হবে। আওয়ামী লীগের কর্মীরা জাগ্রত থাকলে কোন সংকটই দেশকে পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। এই এলাকার প্রতিটি ঘরকে আওয়ামী লীগের দূর্গ হিসেবে গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কারও নেই।

আরও পড়ুন : পটুয়াখালীতে নারী অধিকার ফোরাম সম্মেলন

শনিবার (২২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু পাবনা, সাথিয়ার কাশীনাথপুর কলেজ মাঠে আয়োজিত কাশীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রি বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে এ কথা বলেন।

শেখ হাসিনার ত্যাগ সম্পর্কে ডেপুটি স্পীকার বলেন, ৭৫ সালে পিতা-মাতাসহ পরিবারকে হারিয়ে ৬ বছর পর জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেন। দেশে ফিরেই জনকল্যাণে পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা গ্রহণ করেন।

আরও পড়ুন : গাইবান্ধায় লোকসানের মুখে পোল্ট্রি খামারিগণ

শেখ হাসিনার জায়গায় অন্য কেউ হলে সে আজ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরত। অথচ কী এক মহিমায় বাঙালী জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। তাঁর নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের বিস্ময়। জাতির পিতা ও তাঁর পরিবারের নেতৃত্বই সারাবিশ্বে বাংলাদেশের পরিচয়কে উজ্জ্বল করে তুলেছে।

মোঃ শামসুল হক টুকু বলেন, আওয়ামী লীগের কর্মীদের কোন পদ-পদবী লাগে না। তারা জাতির পিতার আদর্শ-ভিত্তিক চিন্তা চেতনায় সমৃদ্ধ। আদর্শ নেতা কর্মীদের কখনো বিভ্রান্ত করা যায় না, তারা দলের জন্য নিবেদিত প্রাণ। স্বাধীনতার পর প্রতিটি সংকটেই তাঁরা দলের প্রয়োজনে পাশে ছিলেন।

কর্মীদের ত্যাগের বিনিময়েই জাতির পিতার কন্যা শেখ হাসিনা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দারিদ্রমুক্ত একটি উন্নত, সমৃদ্ধশালী দেশ গঠনের কক্ষপথে রয়েছেন।

আরও পড়ুন : মা মৃত্যুমুখে জেনেও দেখতে আসেনি তারেক জিয়া

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যায় নারীদের সংখ্যাই বেশি। দেশের উন্নয়নে তাই রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।

সম্প্রতি রুয়ান্ডায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বের শীর্ষ দেশের পার্লামেন্টারিয়ানগন।

সম্মেলনের আগে বেড়ার কেন্দ্রীয় কবরস্থানে কবর জিয়ারত শেষে কবরস্থান সংলগ্ন মাঠে খেলতে থাকা শিশুদের খেলাধুলার প্রতি আরও উৎসাহ প্রদান করেন।

আরও পড়ুন : নিখোঁজ মুন্না ৬ মাস পরে উদ্ধার

এসময় তিনি বলেন, মাদক-ধুমপান থেকে দূরে থেকে খেলাধুলার সাথে থাকতে হবে। সুস্থ্য মানব-সম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।

সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, জাতীয় সঙ্গীত গাওয়া হয়, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

আরও পড়ুন : গৌরীপুরে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার

সম্মেলনে মীর মঞ্জুর ইলাহীর সভাপতিত্বে সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাথিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাথিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ তপন হায়দার সান, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, মোঃ হাসান আলী খান, সাথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, মোঃ রবিউল করিম হিরু, নজরুল ইসলাম, আব্দুল মালেক বাবলু, সাখাওয়াত হোসেন সাজ্জাদ, এস এম আলমগীর হোসেন, শ্রী কার্তিক সাহা বক্তব্য রাখেন। এছাড়া বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা