দেশের মানুষ কষ্টে আছে : আমির হোসেন আমু
রাজনীতি

দেশের মানুষ কষ্টে আছে

ঝালকাঠি প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বিশ্বের সকল দেশে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি চলছে। সেটা বাংলাদেশের চেয়ে বেশি ছাড়া কম নয়।

আরও পড়ুন : শ্যালিকাকে ধর্ষণ চেষ্টা, দুলাভাই গ্রেফতার

বিএনপি প্রথমে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করা নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিল কিন্তু দেশের মানুষ তাতে সাড়া না দেয়ায় তাদের আন্দোলন ব্যর্থ হল।

এখন আবার দ্রব্য মূল্যের উর্দ্ধগতি এবং বিদ্যুতের দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে। দেশের মানুষ কষ্টে আছে এটা অস্বীকার করার কোন উপায় নেই। কিন্তু এটা সরকারের সৃষ্ট সমস্যা নয়, এটা আর্ন্তজাতিক ভাবে সৃষ্টি একটি সমস্যা।

সেই সমস্যার বোঝা আমাদের উপরে পরেছে, গোটা বিশ্বের মানবতার উপরে পরেছে। সারা বিশ্বের মানুষই আজকে সমস্যার সম্মুখিন।

আরও পড়ুন : ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিব

তিনি আরও বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঝালকাঠি শহরের ইছানীল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন : স্কুলছাত্রীকে অপরহণ, আটক ৩

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর কামাল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা