বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( ফাইল ছবি )
রাজনীতি

মায়ের আদর শাসনেই সন্তান যোগ্য নাগরিক হয়

সান নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ব আন্তর্জাতিক মা দিবসকে কেন্দ্র করে বিশ্বের সব মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন: দেশ জুড়ে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

রোববার (৮ মে) তিনি বলেন, মা পৃথিবীর শ্রেষ্ঠতম অমূল্য সম্পদ। সন্তানের জীবনের যেকোনো সাফল্যে মায়ের অবদান অনস্বীকার্য। মা একটি পবিত্র শব্দ। যে ভাষাতেই তাকে সম্বোধন করা হোক না কেন, সৃষ্টির আদিলগ্ন থেকে দেশ ও কালের সীমানা অতিক্রম করেও মায়ের আত্মত্যাগ ও ভালোবাসার রূপ এক ও অভিন্ন।

মির্জা ফখরুল বলেন, সন্তানের জন্য কঠিন ত্যাগ স্বীকার কেবল মায়েদের পক্ষেই সম্ভব। তিনি সন্তানের জন্য কষ্ট যাতনা মুখ বুজে সহ্য করেন। মায়ের অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীরই প্রাণধারণ করা অসম্ভব। সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য মায়ের সান্নিধ্য সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। অনেক শক্তির আধার হচ্ছেন একজন মা।

আরও পড়ুন: দেশ জুড়ে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দায়িত্বশীল ও শিক্ষায় আলোকিত মায়েদের সুসন্তানরাই দীর্ঘদিনের অচলায়তন ভেঙে সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করবে। তারা জাতীয় উন্নয়নকে করবে বেগবান। মা দিবসে আমি দেশের সব নাগরিককে আহ্বান জানাবো, তারা যেন মায়েদের প্রতি যথাযোগ্য সম্মান ও কর্তব্য পালন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা