আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
রাজনীতি
আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

কেন্দ্রীয় কমিটির বৈঠক শনিবার

সান নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন, দলের তৃণমূল এবং জাতীয় সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শনিবার (৭ মে)। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিকাল সাড়ে ৫টায় গণভবনে দলের সর্বোচ্চ এই নীতিনির্ধারণী ফোরামের বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : সারা বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

দল গোছানোর লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকটি নানা কারণেই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ বৈঠকে তৃণমূলের চলমান সম্মেলনগুলোকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

শনিবারের সভার আলোচ্যসূচিতে রয়েছে— শোক প্রস্তাব, ১৭ মে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ২৫ মে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী, ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস, ১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয় এবং সাংগঠনিক ও বিবিধ।

আরও পড়ুন : আক্রান্ত না হলে পারমাণবিক অস্ত্র নয়

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে সাংগঠনিক, রাজনৈতিক, দিবসভিত্তিক কর্মসূচি চূড়ান্ত, চলমান ইস্যুসহ বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন, তৃণমূলে বিভক্তির রাজনীতি দূরীকরণসহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। পরবর্তী জাতীয় সম্মেলন যথাসময়ে অনুষ্ঠিত হবে, নাকি আগে বা পরে হবে, সে সিদ্ধান্তসহ সম্মেলনের প্রস্তুতির আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এ সভায়।

আরও পড়ুন : আটক ৩ শিক্ষার্থী রিমান্ডে

এছাড়া মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলনসহ দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

সংবাদ মাধ্যমকে সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, ‘কার্যনির্বাহী সংসদের বৈঠকে আমাদের সুনির্দিষ্ট কিছু এজেন্ডা রয়েছে। সেসব এজেন্ডার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, বৈঠকে জাতীয় সম্মেলনের আগেই সারা দেশের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে পুনর্গঠন, দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠিন পদক্ষেপ, যেসব এলাকায় সমস্যা রয়েছে— তা চিহ্নিত করে দ্রুত নিরসন করার সিদ্ধান্ত আসতে পারে।’

আরও পড়ুন : জাফলংয়ে হামলায় পর্যটক কমছে

সভাপতিমণ্ডলীর সদস্য মুহম্মদ ফারুক খান বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের কারণে নিয়মতান্ত্রিকভাবে আমরা দলের বৈঠকগুলো করতে পারিনি। দীর্ঘ ৬ মাস পরে কার্যনির্বাহী সংসদের বৈঠক হতে যাচ্ছে। সামনে দলের কেন্দ্রীয় সম্মেলন রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনও ঘনিয়ে আসছে। দল গোছানো নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে এ বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে।’

আরও পড়ুন : শাস্তি পেলেন সেই ম্যাজিস্ট্রেট

প্রসঙ্গত, গত বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে করোনার সংক্রমণের কারণে ওই বৈঠকে কার্যনির্বাহী সংসদের সব সদস্যের অংশগ্রহণের সুযোগ ছিল না। শনিবারের বৈঠকে কার্যনির্বাহী সংসদের সব সদস্য অংশ নেবেন দলীয় সূত্র জানিয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা