চিকিৎসা শেষে দেশে ফিরলেন হাজী সেলিম
রাজনীতি

চিকিৎসা শেষে ফিরলেন হাজী সেলিম

সান নিউজ ডেস্ক : অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই দেশে ফিরলেন সংসদ সদস্য হাজী সেলিম।

আরও পড়ুন : ফের বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত

বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২ টা ১৫ মিনিটে এই সংসদ সদস্য থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সংবাদ মাধ্যমকে দুপুরে তার ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দরে নেমে একটি মাইক্রোবাসে করে হাজী সেলিম তার এলাকায় গিয়েছেন। সেখানে একটি জানাজায় তার অংশগ্রহণের কথা রয়েছে।

আরও পড়ুন : খুলেছে অফিস, নেই কর্মব্যস্ততা

গত শনিবার (৩০ এপ্রিল) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ব্যাংককে যান ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হাজী সেলিম। এ সময় সঙ্গে ছিলেন তার প্রটোকল অফিসার সোহেল, চিকিৎসা সহযোগী মোহাম্মদ আলী এবং ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল। তারা সবাই একটি গাড়িতে বিমানবন্দরে যান।

আওয়ামী লীগের এই সংসদ সদস্যের উচ্চ আদালতে সাজা হওয়ার পর দেশ ছেড়ে যাওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। তার দেশে ফিরে আসা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেন।

আরও পড়ুন : তেল নিষেধাজ্ঞা চায় না হাঙ্গেরি

দুদক আইনজীবী খুরশীদ আলম এ বিষয়ে বলেছিলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি কীভাবে ইমিগ্রেশন পার হলেন এটাই তো অস্বাভাবিক। তিনি বিদেশে যেতে পারেন না। উচ্চ আদালত তাকে বলেছেন বিচারিক আদালতে যেতে, তিনি চলে গেলেন বিদেশে!’

সম্প্রতি মহিউদ্দিন বেলাল সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘হাজী সেলিম পালিয়ে যাওয়ার লোক নন। তিনি চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন। তার হাতে ৩০ দিন সময় রয়েছে। তিনি এই সময়ের মধ্যেই আদালতে হাজির হবেন। তিনি পালিয়ে দেশ ছেড়ে যায়নি। শিগগিরই দেশে ফিরবেন।’

আরও পড়ুন : নিউমার্কেটে সংঘর্ষ সূত্রপাতকারী আটক

সংবাদ মাধ্যমকে হাজী সেলিমের ঘনিষ্ট ও একাধিক দায়িত্বশীল ব্যক্তিও এ তথ্য নিশ্চিত করে জানিয়েছিলেন, আইনগতভাবে কীভাবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তিনি সুবিধা পাবেন সেসব বিষয়ে কাগজপত্র ঠিক করছেন তার আইনজীবীরা।

ঘনিষ্ঠ সূত্রটি আরও জানায়, হাজী সেলিমের আরও কয়েক দিন পরে দেশে আসার কথা ছিল। তবে গণমাধ্যমে লেখালেখি শুরু হওয়ায় তিনি দ্রুতই ফিরছেন।

আরও পড়ুন : প্যানডোরা পেপার্সে আরও ৩ বাংলাদেশী

প্রসঙ্গত, ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে দুই ধারায় ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

২০০৯ সালের ২৫ অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরবর্তী সময়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

আরও পড়ুন : হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়

পরে ২০২০ সালের ১১ নভেম্বর এ মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি (এলসিআর) তলব করেছিলেন উচ্চ আদালত। আপিল শুনানিতে তার সাজা বহাল থাকে। আপিল বিভাগ তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা