জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের ( ফাইল ছবি )
রাজনীতি

প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের

সান নিউজ ডেস্ক: অর্ধ শতাব্দীতেও সড়ক পথ নিরাপদ হয়নি। প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই বললেই চলে। প্রতিদিনই সড়কে মানুষের প্রাণ যাবে, যেন এটাই স্বাভাবিক বলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

আরও পড়ুন: ঈদের ছুটি শেষে খুলছে শিল্পকারখানা

শনিবার ( ৭ মে ) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, রোড সেফটি ফাউন্ডেশনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে- ১ থেকে ৫ মে পর্যন্ত ৫ দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫৬ জনই মোটরসাইকেল আরোহী। আর ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১৭৮টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। এরমধ্যে মোটরসাইকেল আরোহী ছিলেন ৯৭ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ।

জিএম কাদের বলেন, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তাদের। অনিরাপদ সড়কের কারণে নিহতদের পরিবারের সামনে আনন্দের ঈদ শোকাবহ হয়ে এসেছে। প্রতিদিন এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনতে চায় না দেশের মানুষ।

আরও পড়ুন: ‘বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হতে হবে। সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা