দিবালোকের মতো স্পষ্ট আমাদের নেতা তারেক রহমান- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

দিবালোকের মতো স্পষ্ট আমাদের নেতা তারেক রহমান

সান নিউজ ডেস্ক : বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা খালেদা জিয়া ও তারেক রহমান।

আরও পড়ুন : টাইগারদের বোলিং তোপে তছনছ প্রোটিয়া শিবির

দিবালোকের মতো এটা স্পষ্ট, নতুন কোনো কথা নয়, বিএনপির নেতা এখন যিনি জীবিত আছেন তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অসুস্থতার কারণে তার অবর্তমানে আমাদের নেতা তারেক রহমান। আন্দোলনের নেতাও সেভাবে তারেক রহমানই বলে জানিয়েছেন তিনি ।

শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি দ্বিধা-বিভক্ত নয়। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং বিএনপি জনগণকে সাথে নিয়েই আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এবং তারেক রহমানকে দেশে ফিরে আনবে ..।

আরও পড়ুন : রাশিয়া সফরের কারণে শক্তিশালী রাষ্ট্র অসন্তুষ্ট

বৃহস্পতিবার ( ৩১ মার্চ ) নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা নানা ভাগে বিভক্ত।

বিএনপির নেত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান দুর্নীতির দায়ে অভিযুক্ত। তাদের দলে নেই কোনো গঠণতন্ত্রের বালাই। তারা আজ নানাভাবে বিভক্ত। বিএনপির নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে?

আরও পড়ুন : বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি প্রতিদিন এসব বক্তব্য রাখছেন ।

ক্ষমতাসীনরা স্বাধীনতার ভ্রান্ত ইতিহাস প্রচার করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বলা হচ্ছে, একজন ব্যক্তি ও একটি দল ছাড়া কেউই এই স্বাধীনতা যুদ্ধে কৃতিত্ব দাবি করতে পারে না। অথচ সত্য কথা হচ্ছে, স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষ সেই ব্রিটিশ আমল থেকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এবং ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের যে শুরুটা, মুক্তিযুদ্ধে যে সূচনা, সেটা যিনি করেছিলেন তার ঘোষণার মধ্য দিয়ে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামসহ সকলের নাম মুছে দিচ্ছে আওয়ামী লীগ।

আরও পড়ুন : দেশে করোনা শনাক্ত ৮১

শেরেবাংলা এ কে ফজলুল হকের কথা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কথা তারা একবারও উচ্চারণ করে না। এমনকি যুদ্ধকালীন তাদের দলের যারা ৯ মাস সরকার পরিচালনা করলো, যুদ্ধ পরিচালনা করলো তাদের কথা একবারও উচ্চারণ করে না। তারা উচ্চারণ করে না তাজউদ্দিন আহমেদ সাহেবের কথা, এম এ জি ওসমানি সাহেবের কথা, সেক্টর কমান্ডার যারা যুদ্ধ করলেন তাদের কথা।

তিনি বলেন, এখন তো তাদের কথা শুনলে মনে হয়, একমাত্র একজন ব্যক্তি এককভাবে এদেশে যুদ্ধ করেছেন, স্বাধীনতা এনে দিয়েছেন।

আরও পড়ুন : সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছানোর তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখন একটা সময় আমরা অতিক্রম করছি, যে সময়টা আমাদের জাতির জন্যে অত্যন্ত ভয়াবহ একটা সময়। আমাদের ভাষা আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন, মুক্তিযুদ্ধ এই সব কিছুর জন্য যে অর্জন, গণতান্ত্রিক ব্যবস্থায় দেশকে ফিরিয়ে নিয়ে আসা এসব কিছুকেই এরা ভুলিয়ে দিয়ে এখন একটা একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে।

আরও পড়ুন : বজ্রসহ বৃষ্টি হতে পারে

আমাদের যে সৃজনশীলতা তার সবকিছুকেই এরা ধ্বংস করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, স্কুল বলেন, বাচ্চারা এখন সঠিক ইতিহাস জানতে পারছে না। এই বাচ্চাদের কাছে আমাদেরকে সঠিক ইতিহাস, সঠিক বাণীটা পৌঁছিয়ে দিতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা