রাজনীতি

নতুন দলের আত্মপ্রকাশ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক: গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে মঙ্গলবার (২৬ অক্টোবর)।

জানা গেছে, নতুন দলের পক্ষ থেকে ২১ দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। আত্মপ্রকাশের দিনই দলটির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ গণ অধিকার পরিষদে রেজা কিবরিয়া ছাড়াও মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ুম থাকবেন। এছাড়া দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে যাচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ২৬ অক্টোবর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে দুই দফা আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে এখনো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না দিলেও ২৬ অক্টোবর নেতাকর্মীরা ইনস্টিটিউশনের সামনে জড়ো হবেন এবং সেদিনই নতুন দলের ঘোষণা দেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা