ছবি: সংগৃহীত
রাজনীতি

‘মন্দিরে কোরআন রাখে তিন সংগঠনের কর্মী’

নিজস্ব প্রতিবেদক: জামায়াত, বিএনপি ও ছাত্রদলের কর্মীরা মন্দিরে কোরআন রেখেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন।

রোববার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ শীর্ষক এক আলোচনা সভায় মাওলানা ইসমাইল এ সব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীন দেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়া হবে না এবং কার নির্দেশে এই ঘটনা ঘটেছে- তা জনগণের সামনে উন্মুক্ত করতে হবে।

মানউল্লাহ আমানসহ অবিলম্বে বিএনপি নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, বিদেশে বসে কাউকে ষড়যন্ত্র করতে দেয়া হবে না।

বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল তখন দেশকে সাম্প্রদায়িক করার চেষ্টা চলছে। সাধারণ মানুষের রক্ত নিয়ে যারা হোলি খেলতে চায়- তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে বলেও সমাবেশে বক্তারা উল্লেখ করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা