রাজনীতি
পূজা মন্ডপে হামলা

ভিপি নুরের দলের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি পূজামন্ডপে হামলার ঘটনায় দেশবাসীর মতো ছাত্র ও যুব অধিকার পরিষদও উদ্বেগে রয়েছে বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কমিটি গঠনের কথা জানান তিনি। কমিটিকে দশ কার্যদিবসের মধ্যে যথাযথ তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, ঝুনু রঞ্জন দাস, সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট শিরিন সুলতানা, প্রকৌশলী থোয়াই চিং মং চাক, মো. নিজাম উদ্দীন, আজহারুল ইসলাম (পাঠান আজহার),ফাতেমা তাসনিম, আরিফুল ইসলাম তায়েফ এবং প্রান্ত বড়ুয়া।

দেশে ধারাবাহিকভাবে চলমান সংঘাত-সহিংসতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার রাতে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ এর এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতারা দেশে চলমান সংঘাত- সহিংসতার নিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও তিস্তার ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়াতে উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠকে নেতারা একতরফা পানি প্রবাহ নিয়ন্ত্রণ না করে ভারতকে প্রতিবেশী সুলভ আচরণের আহবান জানিয়ে তিস্তাসহ ৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে দেশের মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি ও কূটনৈতিকভাবে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা