নুরুল হক নুর/ফাইল ছবি
রাজনীতি

মোসাদের সঙ্গে বৈঠক হয়নি

নিজস্ব প্রতিনিধি: বহিষ্কার পাল্টা বহিষ্কারের পর একে অন্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সদ্য অভিশংসন হওয়া গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর।

আরও পড়ুন: জামায়াত বিএনপির জোটে আছে

রবিবার (২ জুলাই) সকালে রাজধানীর গুলশান-২-এ নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন রেজা কিবরিয়া এবং বিকালে গণঅধিকার পরিষদের কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন নুরুল হক নুর।

মোসাদের সঙ্গে আলোচনার কথা নুর স্বীকার করেছে দাবি করে সংবাদ সম্মেলনে রেজা কিবরিয়া বলেন, সরকার ও গোয়েন্দা সংস্থার উচিৎ নুরকে জিজ্ঞাসাবাদ করা। তার বিষয়টি রহস্যজনক। তাকে গ্রেফতার করা উচিৎ।

আরও পড়ুন: সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না

এদিকে, বিকালে পাল্টা সাংবাদ সম্মেলনে নুর বলেন, মোসাদের সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি, আর্থিক লেনদেন হয়নি। আমাদের বিরুদ্ধে এ সব অপপ্রচার করা হচ্ছে।

দল পরিচালনায় অর্থের জোগানের বিষয়ে তিনি বলেন, আমাদের তো ব্যবসায়ীরা টাকা দেবে না, আমাদের দল পরিচালিত হচ্ছে বখশিসের টাকায়। কেউ যদি আমাদের বখশিস দিতে চায়, অবশ্যই আমরা তা নেব।

আগামী ১০ জুলাই ঢাকায় কাউন্সিল করে নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করা হবে বলেও জানান নুর।

আরও পড়ুন: রাশেদ খান গণঅধিকারের আহ্বায়ক

প্রসঙ্গত, সম্প্রতি নানা বিষয় নিয়ে মতানৈক্যের জেরে নুরের নেতৃত্বে অনুষ্ঠিত দলের এক বিশেষ সভায় রেজা কিবরিয়াকে বাদ দিয়ে ১ নং যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত অবৈধ জানিয়ে রাশেদ খান ও নুরকে কেন্দ্রীয় কমিটি থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেন রেজা। সর্বশেষ গত শনিবার জরুরি সভায় দলের দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে রেজা কিবরিয়াকে অভিশংসন করা হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা