রাজনীতি

‘প্রমাণিত হলো সরকার কতটা অমানবিক’

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেয়ায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

তারা বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণিত হলো এই সরকার কতটা অমানবিক। গোটা রাষ্ট্র ও সংবিধানকে তারা দলীয় হাতিয়ারে পরিণত করেছে। দেশনেত্রীর খালেদা জিয়ার জনপ্রিয়তাকে তারা ভয় পায়।

সোমবার (১০ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, যে সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামিকে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারে, মাফ করে দিতে পারে। তাদের মুখে আইনের কথা মানায় না। দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি এ দেশের গণতন্ত্রের যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাঁর চিকিৎসার ক্ষেত্রে সরকারের এমন সিদ্ধান্ত প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার নগ্ন বহি:প্রকাশ।

নেতৃদ্বয় বলেন, এটা দিবালোকের মত স্পষ্ট যে, একটা মিথ্যা মামলা সাজিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্যটা ছিল খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। যে চক্রান্ত শুরু হযৈচৈ ১/১১ সময় থেকেই। তারই ধারাবাহিকতায় আজকে সরকার বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না।

তারা বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা জরুরি। দেশের হাসপাতালগুলো তাঁর চিকিৎসার জন্য যথেষ্ট নয়। এমন অবস্থায় তাকে বিদেশ যাবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিজেদের ষড়যন্ত্রের মুখোশ উম্মোচন করেছে। খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো অঘটন ঘটে গেলে এর দায় সরকারকে নিতে হবে।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা