রাজনীতি

ছাত্র অধিকারের গ্রেফতারকৃতদের জামিনের দাবি কল্যাণ পার্টির

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগেই ছাত্র অধিকার পরিষদের গ্রেফতারকৃত ৫৪ নেতাকর্মীদের জামিনের বন্দোবস্ত নির্দেশ করার জন্য সরকারের নিকট ও প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। একই সঙ্গে বন্দিদের যেন রিমান্ডে না দেয়া হয় সেই দাবীও জানায় দলটি।

কল্যাণ পার্টির অভিযোগ, বিভিন্ন অজুহাতে নিম্ন আদালত তাদের জামিন আবেদন প্রত্যাখ্যান করছে বিধায়, আমরা এই আবেদন জানাচ্ছি। রমজান মাস , ক্ষমা ও মহত্ব প্রদর্শনের মাস। তাই আমরা মানবিকতার দৃষ্টিতে এই আবেদন বিবেচনার আহবান রাখছি ।

রোববার (৯ মে) গণমাধ্যমে পাঠানো একটা বিবৃতিতে দলটি এসব অভিযোগ করে। দলটির নেতারা বলেন, গত শনিবার ৮ মে ড. কামাল হোসেন ও ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েকজন বিশিষ্ট নাগরিক প্রধান বিচারপতি মহোদয়ের বরাবর যেই আবেদন করেছেন , আমরা তার সাথেও সম্পুর্ন সহমত পোষণ করছি।

বাংলাদেশের রাজনীতিতে , ছাত্র সমাজের অবদান ও ত্যাগ , একটা ঐতিহ্যবাহি গৌরবের ইতিহাস। সাম্প্রতিক সময়েও এর ব্যাতিক্রম কাম্য নয় ৷ আমাদের সন্তানতুল্য ৫৪ জন ছাত্র নেতাকর্মী আমাদের পুর্বপুরুষের ঐতিহাসিক ঐতিহ্যকেই ধারন করেছে । কিন্তু আজ তার গ্রেপ্তারকৃত অবস্থায় নিদারুন কষ্টে নিপতিত আছে।

বিবৃতি প্রদানকারীগন : বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক , পার্টির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) হাসান নাসির , ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল কবির ভুইঁয়া পিন্টু।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা