রাজনীতি

খালেদার জীবন নিয়ে মির্জা ফখরুলের সংশয়

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসা না পেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবনের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৯ মে) রাতে এভার কেয়ার হাসপাতালে দলীয় প্রধানকে দেখে ও তার চিকিৎসকদের সাথে কথা বলার পর গণামাধ্যমকে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার (খালেদা জিয়া) পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। কিন্তু সরকার সেই আবেদনে সাড়া না দিয়ে ভিত্তিহীন অজুহাত দাঁড় করিয়েছে।

তিনি বলেন, চেয়ারপারসনের বিষয়ে সরকারের এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করে দেয়ার নজির আছে। সরকার নজির সৃষ্টি করেছে অসংখ্য। মানবিক নয়, রাজনৈতিক কারণে তিনবারের প্রধানমন্ত্রীর অবদান অস্বীকার করা যায় না। আর তিনি একজন রাজনৈতিক নেতা ও তিন তিন বারের প্রধানমন্ত্রী। এদেশে তার অবদান অস্বীকার করার নয়। কিন্তু তার চিকিৎসার জন্য আইনের দোহাই দিয়ে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে আছেন।

বিএনপি মহাসচিব বলেন, চেয়ারপাসরনের বিদেশ যাওয়ার ক্ষেত্রে পার্টির পক্ষ থেকে আবেদন করিনি, তার পরিবার আবেদন করেছে। পরিবার সিদ্ধান্ত নেবে তারা কী করবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। তার সুচিকিৎসার জন্য পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে সাজা স্থগিত করে তাকে বাসায় রাখা হয়েছে। কিন্তু তার সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না।

সরকার তার (খালেদা জিয়া) বিষয়ে আন্তরিক নয় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

সাননিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা