রাজনীতি

বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের পাশে সাবেক ফুটবলার আমিনুল

নিজস্ব প্রতিবেদক: করোনাকালে যখন সবাই দিশেহারা, তখন দলের গুম, খুনের শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

রোববার রাজধানীর পল্লবী-হৃপনগর এলাকায় বিগত সময় গুম, খুন হওয়া পরিবারের মাঝে ঈদুল ফিতরের উপহার তুলে দেন তরুণ এই নেতা। এসময়ে গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নহৃর আলম, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এছাড়া এলাকার নেতাকর্মী ও কর্মহীন অসহায়দের মাঝেও খাদ্য সহায়তা করেন আমিনুল।

আমিনুল হক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ব্যক্তিগত উদ্যোগে তার এলাকায় দলের ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী গুম হয়েছেন। সাধ্যমত এই অসহায় পরিবার গুলোর পাশে থাকার চেষ্টা করছি। অসহায়, গরিব, দিন আনে দিন খায়, কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজি তৈয়বুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী গাজী, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সেলিম, কাজী সিরাজ, মোতালেব, সোয়েব, সহ-সভাপতি আব্বাস খলিফা, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বাচ্চু মিয়াসহ পল্লবী ও হৃপনগর থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের স্থানীয় নেতৃবৃন্দ।

সাননিউজ/টিএস/কেআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা