রাজনীতি

খালেদাকে বিদেশ যেতে না দেয়ার সিদ্ধান্ত অমানবিক

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য সরকার অনুমতি না দেয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সৈয়দ ইবরাহিম বলেন, সরকারের এই সিদ্ধান্তটি অবশ্যই অমানবিক ও নিবর্তনমুলক । আমরা এই সিদ্ধান্ত পুন:বিবেচনার জন্য মানবিক আহ্বান জানাচ্ছি। কোটি কোটি মানুষের ভালোবাসা ও আশা আকাঙ্ক্ষার প্রতিক, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টির রাজনৈতিক গুরুত্বও, অপরীসিম।

কল্যাণ পার্টির চেয়ারম্যান বেলেন, আদালতের মাধ্যমে জামিন বঞ্চিত বেগম জিয়াকে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে জেলের বাহিরে নিজ বাড়িতে সুযোগ দিয়েছে এই সরকার। এজন্য সরকার অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। একই পদ্ধতিতে সরকার আইনি জটিলতাকে পাশ কাটিয়ে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারতো বা এখনও পারে, আমরা সেই আবেদনই করছি সরকারের কাছে।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা