‘সুনামগঞ্জে সংখ্যালঘুদের বাড়িতে হামলার পরিকল্পনা বিএনপির’
রাজনীতি

‘সুনামগঞ্জে সংখ্যালঘুদের বাড়িতে হামলার পরিকল্পনা বিএনপির’

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা একটি দেশি-বিদেশি ষড়যন্ত্র। আর এই হামলার মূল পরিকল্পনাকারী বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারকে উৎখাত করতে বিএনপির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে, নির্বাচনে ব্যর্থ হয়ে অন্ধকারের চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

ওবায়দুল কাদের বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জন্মগ্রহণ করেছিলেন বলেই আমরা আমাদের স্বাধীনতা, আমাদের পৃথক ভূখণ্ড এবং লাল সবুজের পতাকা পেয়েছিলাম। যতদিন বাংলাদেশে থাকবে, যতদিন সবুজের মাঝে লাল রক্তের বৃত্ত থাকবে, যত দিন চন্দ্র সূর্য উদিত হবে, যতদিন পাখিরা গান গাইবে, যতদিন সমুদ্রের গর্জন থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালির হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারবেন না।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা দলীয় শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি এ সরকারকে উৎখাত করতে পারবে না।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন হেলাল প্রমুখ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা