সৈয়দ লিয়াকত হাসান সভাপতি, মীর সিরাজ সম্পাদক
রাজনীতি

লিয়াকত হাসান সভাপতি, মীর সিরাজ সম্পাদক

সান নিউজ ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সুন্দর ও শৃঙ্খলার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় উপজেলার দুর্গাপুর গ্রামের লন্ডনী বাড়িতে কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির আহবায়ক আবু সালেহ মো. শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিকে গউস, সাবেক এম পি ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।

এতে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিকাল ৫টায় দ্বিতীয় অধিবেশনে নির্বাচনে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান ৪৮৬ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। নিকটতম এডভোকেট আব্দুল হাই পান ২১৬ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট মনিরুল ইসলাম ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে এডভোকেট মীর সিরাজ আলী ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুল হক তালুকদার পান ২১৫ ভোট।

এছাড়া যুগ্ন সম্পাদক পদে আঃ রহিম শ্যামল ৩৬৮ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে আঃ করিম সরকার ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। উপজেলার ১০টি ইউনিয়নের ৭১০ জনের মধ্যে ৬৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা