রাজনীতি

জিএম কাদের-ড্যানা এল. ওলডসের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর চিফ অফ পার্টি ড্যানা এল. ওলডস্।

রোববার (২১ মার্চ) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ডিরেক্টর (প্রোগ্রাম) আমিনুল এহসান ও সিনিয়র ম্যানেজার (প্রোগ্রাম) ম্যানেজার শাম্মী লায়লা ইসলাম উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাত শেষে কাদের বলেন, গণতন্ত্র চর্চা ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সব সময় আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে এক যোগে কাজ করছে। কাজের ক্ষেত্রে আগামী দিনেও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে সহায়তা করবে জাতীয় পার্টি। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়েছেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর চিফ অফ পার্টি ড্যানা এল. ওডস্ বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। জাতীয় পার্টি চাইলে নেতা-কমীর্দের দক্ষতা উন্নয়নে বিষয় ভিত্তিক কর্মশালার আয়োজন করবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। জাতীয় পার্টিতে গণতন্ত্র চর্চা ও নারী অংশ গ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দল।

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা