ছবি: সান নিউজ
রাজনীতি

মাটিরাঙায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙায় তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার নতুনপাড়া কেরাতুল কোরআন কারিমিয়া মাদ্রাসায় এ দোয়ার আয়োজন করা হয়।

মাটিরাঙা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এবং পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।

এ সময় প্রধান অতিথি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে ‘স্লো পয়জনিং’-এর মতো অমানবিক প্রক্রিয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি। এটি শুধু একজন নেত্রীর নয়, গণতন্ত্রের ওপরও সরাসরি আঘাত।

এ সময় উপস্থিত ছিলেন পৌর এলাকার সকল মাদ্রাসার ছাত্র-ছাত্রী, জেলা, উপজেলা ও পৌর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা