ছবি: সংগৃহীত
রাজনীতি

ব্যালটে সিল দিয়ে সরকার গঠন প্রশাসনের কাজ না: হাসনাত আবদুল্লাহ

সান নিউজ অনলাইন

ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা পুলিশ বা প্রশাসনের কাজ নয় বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসনের মূল দায়িত্ব হলো জনগণ যেন নির্ভয়ে নিজের ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

পুলিশ ও প্রশাসনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। জনগণ আপনাদের মাথায় তুলে রাখবে। আর না হলে বেনজির ও হারুনের পরিণতি বরণ করতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “যেসব আমলা আমাদের ভাইদের হত্যাযোগ্য করে তুলেছে, যাদের আগুন সন্ত্রাসী হিসেবে মিডিয়ায় প্রচার করা হয়েছে, আজ দেখা যাচ্ছে অনেকেই তাদের বুকে টেনে নিচ্ছে।”

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে দেশ দুই ভাগে বিভক্ত—একটি পক্ষ গোলামি চায়, আরেকটি পক্ষ চায় আজাদী।
“একটি পক্ষ ভারতের তাবেদারি চায়, আরেকটি পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। আমরা চাই—বাংলাদেশ কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে—তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ,” বলেন তিনি।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা