ছবি: সান নিউজ
সারাদেশ

পুলিশ ও আনসার ভাই ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে নিরপেক্ষ ভোট উপহার দিবো: শফিকুল ইসলাম

জহিরুল হক মিলন, ফেনী

পুলিশ ও আনসার ভাই ভাই—এ দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে ভোট কেন্দ্রে থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবো বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা আনসার কমান্ড্যান্ট কার্যালয়ে ফেনী সদর উপজেলা আনসারদের মৌলিক প্রশিক্ষণের সময় এ কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, নির্বাচনে পুলিশের চেয়ে আনসার ভিডিপির সদস্যদের শক্তি অনেক বেশি, তারা জনবলেও বেশি দায়িত্ব পালন করে থাকে। এ ছাড়াও আনসার সদস্যরা স্থানীয় বাসিন্দা হওয়ায় তারা সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করে। আগামী নির্বাচনে সকল আনসার ভিডিপির সদস্য ভোট কেন্দ্রে ভোটার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পর্যবেক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে সুন্দর, নম্র, ভদ্র ও মার্জিত ব্যবহার করতে হবে। কেন্দ্রে কারো দ্বারা মনঃকষ্ট পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন, কারো সঙ্গে বিবাদে জড়াবেন না। ভোট গ্রহণের আগের দিন থেকে নির্বাচনের ভোটবাক্স ও সরঞ্জামাদি নির্দিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া পর্যন্ত আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে, চুরি ও ছিনতাই রোধে সকল সদস্যকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।

এ সময় জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীনসহ আনসার ভিডিপির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে ফেনী সদর উপজেলার দেড় শতাধিক যুবক অংশগ্রহণ করেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা