ছবি: সান নিউজ
সারাদেশ

নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

গিয়াস রনি, নোয়াখালী

নোয়াখালীর চাটখিলে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে এ ঘটনায় চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আলপনা বেগম। এর আগে, গত ২–৫ জানুয়ারি সন্ধ্যার মধ্যে যে কোনো এক সময়ে উপজেলার চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের রিয়াজ উদ্দিন পাটোয়ারী বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী সোলাইমান ও তার পরিবারের সকল সদস্য বাড়ির বাইরে অবস্থান করায় তাদের বাড়ির রক্ষণাবেক্ষণ করেন কেয়ারটেকার আলপনা বেগম। গত ২ জানুয়ারি তিনি ঢাকায় ডাক্তার দেখাতে যান। ওই সময় তিনি সৌদি প্রবাসী সোলাইমানের পাকা ভবনের দরজা-জানালা বন্ধ করে যান। গত সোমবার সন্ধ্যায় ভবনে ঢুকে তিনি দেখতে পান ভবনের কিচেন রুমের এক্সহস্ট ফ্যান ভেঙে ঘরে ঢুকে ৭টি সিলিং ফ্যান, গ্যাসের সিলিন্ডার, চুলা, বৈদ্যুতিক তার, পানির মোটরসহ দেড় লক্ষ টাকার মালামাল এবং প্রবাসীর বাবা সাবেক সেনা সদস্য মরহুম আবুল কালামের পুরস্কারপ্রাপ্ত ব্যাজ, গিফট সামগ্রী, মেডেল, সার্টিফিকেট, পেনশনের বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চোরে নিয়ে যায়।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা