ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় গ্রামীণ ফোনের বিক্রয়কর্মী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় আশিক চৌধুরী (২০) নামে গ্রামীণ ফোনের এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন।

সোমবার (০৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া–মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর ভাঙাবটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আশিক চৌধুরী উপজেলার আমলাসদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মোহর আলী চৌধুরীর ছেলে।

নিহতের ভাই তুহিন চৌধুরী বলেন, আমার ভাই আশিক গ্রামীণ ফোনে চাকরি করতেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। আমরা ফেসবুকের মাধ্যমে দেখি, আমার ভাই নিহত হয়ে রাস্তায় পড়ে আছেন। পরে আমরা ঘটনাস্থলে আসি।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মিরপুর ভাঙাবটতলা নামক স্থানে সড়কের ওপর একজন নিহতের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা