ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নলছিটি পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজবি আহমেদ সবুজ।

এসময় থানার পোল এলাকায় একটি ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এতে ফ্রেশ এলপিজি লিমিটেড থেকে একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস সরবরাহের প্রমাণ পাওয়া যায়। পরে কোম্পানির প্রতিনিধি বিপ্লব রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ দশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এ অভিযানে নলছিটি পৌরসভার বিভিন্ন খুচরা দোকানে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা