ছবি: সংগৃহীত
সারাদেশ

দীঘিনালায় বিপুল পরিমাণ ইয়াবা তৈরির সরঞ্জামসহ আটক ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির দীঘিনালায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের গোলছড়ি এলাকায় অভিযান চালিয়ে দুর্গম পাহাড়ের একটি পরিত্যক্ত জুমঘর থেকে এসব উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে দুর্গম এলাকার একটি পরিত্যক্ত জুমঘর থেকে লোহার তৈরি একটি মেশিন, হালকা গোলাপি রঙের ১০ পিস ইয়াবা এবং ইয়াবা তৈরির বিপুল পরিমাণ উপাদান উদ্ধারসহ সবুজ কুমার দে (২৯) নামে এক যুবককে আটক করে যৌথ বাহিনী।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত সবুজ কুমারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এবং সকল অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা