ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে জেলেদের মাঝে বাছুর বিতরণে অনিয়ম

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে দরিদ্র জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে বিতরণ করা বাছুরগুলোর একটি অংশ নির্ধারিত ওজনের কম হওয়ায় প্রশাসন ১৩টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প জীবিকার্জনের উদ্দেশ্যে কালকিনি উপজেলার ৬০ জন নিবন্ধিত দরিদ্র জেলের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণের উদ্যোগ নেয় উপজেলা মৎস্য অফিস। এ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ফকাস এন্টারপ্রাইজ, যার পরিচালক মো. আসাদ। প্রতিটি বাছুরের মূল্য নির্ধারণ করা হয় ২৭ হাজার ৮০০ টাকা এবং শর্ত অনুযায়ী প্রতিটি বাছুরের ওজন ৬০ কেজির বেশি হওয়ার কথা ছিল।

সোমবার (৫ জানুয়ারি) সকালে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে বাছুর বিতরণ অনুষ্ঠান চলাকালে ওজন পরিমাপ করে দেখা যায়, ৬০টির মধ্যে ১৩টি বাছুরের ওজন ৬০ কেজির নিচে। বিষয়টি ধরা পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের নির্দেশে ওই ১৩টি বাছুর তাৎক্ষণিকভাবে ঠিকাদারের কাছে ফেরত পাঠানো হয়।

এ ঘটনায় বাছুর না পাওয়া সংশ্লিষ্ট ১৩ জন জেলে ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে অভিযোগ করেন, মৎস্য অফিসের কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে ঠিকাদার কম দামে কম ওজনের বাছুর সংগ্রহ করেছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দাশসহ অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে ঠিকাদার মো. আসাদ বলেন, “বাছুর ফেরত দেওয়া হয়েছে। আমার কিছু করার নেই।”

উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দাশ জানান, অনিয়মের কারণে কম ওজনের বাছুরগুলো ফেরত পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, নিষিদ্ধ সময়ে জেলেরা যাতে মাছ ধরা থেকে বিরত থেকে বিকল্প আয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই বকনা বাছুর বিতরণ করা হচ্ছে। কম ওজনের ১৩টি বাছুর ফেরত পাঠানো হয়েছে এবং ঠিকাদারকে নির্ধারিত ওজনের বাছুর সরবরাহ করতে বলা হয়েছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা