সারাদেশ

মাদারীপুরের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরের যুবক ইতালির রাজধানী রোমে গাড়ির চাপায় নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ছাব্বির মোল্লা (৩০)। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া গ্রামের আক্কাশ মোল্লার ছেলে।

রোববার (৪ জানুয়ারি) সকালে ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকেলে ইতালির রাজধানী রোমে একটি গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তিনি মারা যান।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে এবং সংসারের হাল ধরার স্বপ্ন নিয়ে কয়েক বছর আগে ইতালিতে পাড়ি জমান ছাব্বির মোল্লা। তবে দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা