ছবি: সান নিউজ
সারাদেশ

মাদারীপুরে হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে মো. সাইফুল ইসলাম মুন্সী (২০) নামে এক সৌদি প্রবাসী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশগাড়ী–লক্ষীপুর সড়কের শ্নানঘাটা নামক স্থানে নিহতের বাড়ির সামনে স্থানীয় এলাকাবাসী ও নিহত পরিবারের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় দুই শতাধিক জনসাধারণের অংশগ্রহণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

নিহত সাইফুল ইসলাম শরীয়তপুরের ডামুড্যা থানার ধানকাঠি এলাকার পূর্বকান্দি গ্রামের সামসুল হক মুন্সীর ছেলে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, নিহতের বাবা শামসুল হক মুন্সী, নিহতের চাচা দেলোয়ার মুন্সী, কাঞ্চন, রমজান, রহিম হাওলাদার, ইউনুস, নিহতের মামা মিরাজ, ভাই রুস্তম ও ভাবি আরিফা আক্তার প্রমুখ। বিক্ষোভকারীরা এই হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, নিখোঁজের তিন দিন পরে গত শুক্রবার সকালে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্য্যমনি বাজারের পাশে একটি পুকুর থেকে নিহত ওই প্রবাসীর লাশ উদ্ধার করে কালকিনি থানা পুলিশ। পরে এই ঘটনায় নিহতের মা মাছুদা বেগম বাদী হয়ে জাহিদ কাজীর নাম উল্লেখ করে ২/৩ জন অজ্ঞাতনামা আসামি করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‍্যাবের সহযোগিতায় কালকিনি থানা পুলিশ এজাহারভুক্ত আসামি জাহিদ কাজীসহ দুইজনকে ঢাকার কলাবাগানের একটি বাসা থেকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করে।

মামলার বাদী ও নিহতের মা মাছুদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই। তিনি আরও বলেন, আমি মামলা করায় আসামি পক্ষের লোকজন আমাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি–ধামকি দিয়ে আসছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে. এম. সোহেল রানা জানান, নিহত সাইফুল ইসলামের মায়ের দায়ের করা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি জাহিদ কাজী এবং বোরহান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা